সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর ২০২৪ খ্রিঃ, শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’