• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা

সিসি নিউজ।। নীলফামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, আমিনা প্রতিবন্ধী বিদ্যালয়, নীলাচল প্রতিবন্ধী বিদ্যালয় এবং চাঁদেরহাট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে ছিলো দৌড়, দীর্ঘ লাফ, ফুটবল, বল পাসিং, ঝুঁড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, বেলুন ফুটানো প্রভৃতি। বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া দফতরের বার্ষিক ক্রীড়া কমসুচির অংশ হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ