সিসি নিউজ।। আঞ্চলিক বৈষম্য নিরসনসহ তিন দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তৃতা দেন মো. সাইদুজ্জামান, মো. আক্তার হোসেন, মো. মোর্শেদ আমান, রতন সরকার, মো. আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অন্তরবর্তী সরকারে উপদেষ্টা নিয়োগ করাসহ তিন দফা দাবি জানান।