• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে বিদ্যুতায়িত হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জহুরা খাতুন (১০) ও তার ছোটভাই হাচিনুর রহমান (৫)। তারা স্থানীয় মো. জয়নাল আবেদীনের সন্তান।

স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জহুরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। তাকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই হাচিনুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা জয়নাল আবেদীন বলেন, ‘আমার দুই সন্তান একসঙ্গে চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেলাম। বেঁচে থাকাও কঠিন হয়ে গেল।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ