• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে শনিবার সকাল নয়টার দিকে নীলফামারী সরকারি কলেজ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
পরে সেখানে সদর উপজেলা প্রশাসন, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে নীলফামারী সরকারি কলেজ মিনায়তনে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ