• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএফইউজে নেতৃবৃন্দের সাথে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা

সিসি নিউজ।। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে  সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে  নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়।
সভায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহমুদ রাফিন, সহ সভাপতি ও সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার বার্তা সম্পাদক শাহজাহান আলী মনন, সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের নীলফামারী প্রতিনিধি রিপন ইসলাম শেখ, কোষাধ্যক্ষ ও ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরেফিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল এবং সদস্য নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। মতবিনিময় শেষে কেন্দ্রীয় সদস্য সচিব কাদের গণি চৌধুরী বিমানবন্দরে এসে উপস্থিত হলে পরে তাঁকেও
নীলফামারীর সাংবাদিক নেতারা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ রংপুরে আয়োজিত সাংবাদিক সমাবেশে যোগ দিতে গমন করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়। নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এতে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ