• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈষম্য সমাধানের দাবি সচেতন ছাত্র সমাজের

সিসি নিউজ।। তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে সচেতন ছাত্র সমাজের আয়োজনে নীলফামারী প্রেসক্লাব মিলনায়নে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তৈয়বুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি রাশেদ ইকবাল, নীলফামারী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।
বক্তারা উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিৎ করা, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান, দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলীগের আমলে সমতা নিশ্চিৎ করা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে এক অপরের বিরুদ্ধে কোন ধরণের উস্কানীমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দ্রুত সমস্যার সমাধান না হলে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরের ন্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারী প্রদান করা হয় এসময়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ