• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র রাকিব নিহত

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হাসান (১২) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারী রাতে আন্ধারুর মোড় নামক এলাকার ব্রাক অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত রাকিব হাসান উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড জোড়পাখুরী এলাকার মংলুর সন্তান এবং ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাকিব ছোটরাউতা ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান শুনে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় দ্রুত বেগে ডোমার থেকে ছেড়ে আসা জলঢাকাগামী বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় রাকিব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ