• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে হিন্দু ধর্মীয় পুরোহিতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে হিন্দু ধর্মীয় পুরোহিত ও সেবাইতদের সামাজিক মূল্যবোধ, কৃষি, বনায়ন এবং গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ বিষয়ে দক্ষতা উন্নয়নে নয় দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরে শহরের শিবমন্দির চত্বরে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ট্রাস্টের প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস। এসময় বক্তৃতা  দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, শিবমন্দির পরিচালনা কমিটির সভাপতি তিমির কুমার বর্মণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ প্রমুখ।

ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহ জানান, ২৫জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন। সামাজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন এবং গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ