• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা শহরে অবস্থিত আশা ফিজিওথেরাপী সেন্টারে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্ঠাতা মরহুম সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি। সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, আশার জেষ্ঠ জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, ও আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহার হোসেন, ফিজিথেরাপিস্ট সৈয়দা জান্নাতুল ফেরদৌস ও এসএম এ শামীম। উদ্বোধন শেষে সেখানে আশার প্রতিষ্ঠাতা মরহুম সফিকুল হক চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আশার নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান জানান, ক্যাম্পে দিনব্যাপী আগত সেবাগ্রহিতাদের পরামর্শ, বিনামূল্যে ফিজিওথেরাপি ও সংশ্লিস্ট উপকরণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ