• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

নীলফামারীতে আইনজীবীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী মো. শহিদুল ইসলাম শাহ্রে মৃত্যুতে শোক সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে শোক সভা শেষে দুপুর দুইটার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দেওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তৃতা দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো, মরহুম শহিদুল ইসলামের ছেলে ডা. আহসান হাবীব ইয়াসদানী, আইনজীবী আহসান হাসিব শাহ্ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ