• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গতকাল মঙ্গলবার পুঁটিমারীর ভেড়ভেড়ী ডাউয়ারতল গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের সিরাজুলের ছেলে মমতাজ আলী (২২), তোফাজ্জলের ছেলে তুহিন ইসলাম (২১) ও মোখলেছারের মেয়ে সুমাইয়া আক্তার (২২)।

জানা যায়, বাড়িতে বসে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সঙ্গে তাঁরা অনলাইনে ভিসা প্রতারণা করছিলেন। যৌথ বাহিনীর টহল টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আরও তিনটি মোবাইল ফোন, ২ লাখ ৬ হাজার ৪৯০ টাকা ও প্রতারণা করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সাইবার নিরাপত্তা আইনের মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ