• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

নীলফামারীতে ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন

সিসি নিউজ।। ক্রাফট ইন্সট্রাকটরসহ কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, জুনিয়র ইন্সট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা ডিগ্রি, পলিটেকনিক ইন্সটিটিউটের পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসূচি পালন করে নীলফামারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এনআইএসটি ) শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশে বক্তৃতা দেন শিক্ষার্থী মো. সাদিকুল ইসলাম, সিয়াম সরকার, আইরিন আক্তার, তুহিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ক্রাফট ইন্সট্রাকটরদের অবৈধ রিটের প্রেক্ষিতে দেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যমত হয়ে আমরা মধ্যপর্ব পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। আমাদের যৌক্তিক দাবিসমূহ না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান থাকবে’।
শিক্ষার্থী আইরিন আক্তার তার বক্তব্যে বলেন, ‘আমরা মানুষের কষ্ট বাড়াতে রাস্তায় নামিনি। আমরা মান সম্মত শিক্ষার কথা বলতে এসেছি’।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্ঠা বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ