• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বহলগুড়ি সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)। মঙ্গলবার (২৭ মে) ভোরে দিকে ভূরুঙ্গামারীর ৩টি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরীককে পুশইন করে বিএসএফ।

পরে তাদের আটক করে ৩ বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি। তাই ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরীক বিজিবি কেদার, সোনাহাট ও বহলগুড়ি ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজিবি সূত্রে জানাগেছে। এবিষয়ে
কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক জানান, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ