• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিসি নিউজ।। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজন করে কর্মসূচির।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আতাউর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচণা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন কর্মসূচিতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ