সিসি নিউজ।। নীলফামারী পৌসভায় খোলাবাজারে খাদ্য শষ্য বিক্রির (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওই ডিলার নিয়োগ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও আবেদনকারীরা।
জেলা খাদ্য বিভাগ সূত্রমতে, পৌরসভার নয়টি ওয়ার্ডে খোলা বাজারে খাদ্যশষ্য বিক্রীর জন্য নয়জন ডিলারের বিপরীতে ১০৭টি আবেদন জমা হয়। এসব আবেদন যাচাই-বাছাই শেষে লটারীর মাধ্যমে ওই ডিলার নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ডিলাররা হলেন, ১ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান (১৯টি আবেদনের মধ্যে), ২ নম্বর ওয়ার্ডে মাহাদী আমিন (১৪টি আবেদন), ৩ নম্বর ওয়ার্ডে শাফিউল ইসলাম (৯টি আবেদন), ৪ নম্বর ওয়ার্ডে আবু তাহের (১০টি আবেদন), ৫ নম্বর ওয়ার্ডে পায়েলু জামান রক্সি (১১টি আবেদন), ৬ নম্বর ওয়ার্ডে ময়নুল ইসলাম (৫টি আবেদন) ৭ নম্বর ওয়ার্ডে আসাফুদৌল্লাহ ডলার (১৬টি আবেদন), ৮ নম্বর ওয়ার্ডে রুহিত রহমান রুদ্র (১৪টি আবেদন), ৯ নম্বর ওয়ার্ডে শাকিল আহমেদ (৯টি আবেদন) ।
জেলা খাদ্য কর্মকর্তা ও ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব সৈয়দ আতিকুল হক বলেন, ‘খাদ্য বিভাগের নিয়ম মেনে লটারীর মাধ্যমে ওই ডিলার নিয়োগ করা হয়েছে’।