• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাভলু গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) লাভলু মিয়াকে (২৮) রংপুরের কাউনিয়ায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) তাঁকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। লাভলু মিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের তইবুল খাঁর ছেলে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হারাগাছ থানা-পুলিশের সহায়তায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. লাভলু মিয়াকে আটক করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা-পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, রংপুর মহানগরে ইসকনের ঘটনায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর হওয়া মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি লাভলু মিয়া। আজ সোমবার দুপুরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ