• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নীলফামারী প্রতিনিধি নীলফামারী পৌর এলাকায় পুকুর পাড়ের খেলার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)। তারা উভয়ে পুকুর সংলগ্ন কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতো।
নিহত তানহা আক্তারের চাচা মিজানুর রহমান সিসি নিউকে জানান, পাশাপাশি ভাড়া থাকায় দুই শিশুদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। আজ দুপুরে উভয়ে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
তিনি জানান, নিহত তানহার বাবা জহুরুল ইসলাম শহরের উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার সেন্টারের মালিক এবং সাফরিনের বাবা মতিউর রহমান নীলফামারী সোনালী ব্যাংকের কর্মচারী।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ হোসেন সরকারি কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ