• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ডেস্ক।। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। এই মামলায় তিন আসামির মধ্যে আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি ও এই মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যেটির রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
⬛প্রধান আসামি শেখ হাসিনা ও দুই সহযোগী⬛
এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং তাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ বা ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ‘প্রাণঘাতি’ (লেথাল উইপন) ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ তিনি গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন।
⬛প্রসিকিউশনের বক্তব্য⬛
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) একাধিকবার দাবি করেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে প্রাণঘাতি ব্যবহার করে নিরীহ, নিরস্ত্র দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয় এবং ৩০ হাজার মানুষকে আহত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ