• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

সৈয়দপুরে গৃহবধুকে গণধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধুকে ধর্ষণ ও হত্যার দায়ে আনোয়ারুল হক (৪০) ও ছামিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা হয়েছে। সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ ওই আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আনোয়ারুল হক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ মতে, ২০২০ সালের ২১ আগস্ট রাতে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন (২৫) হত্যার শিকার হন। ২২ আগস্ট সকালে বাড়ির অদুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম বাদি হয়ে ২৩ আগস্ট সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তারা ওই গৃহবধুকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি মো. আসাদুজ্জামান খান ওই দুই ব্যক্তির সাজার বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘ ’আসামীরা নেশাদ্রব্য সেবন করে ওই নারীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন। এরপর দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন’।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর এক শিশু আসামীর বিচার কার্য শিশু আদালতে চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ