• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পুকুর থেকে উদ্ধার হয়েছে ব্যাংকের ভোল্ট

সিসি নিউজ।। নীলফামারী সদরের পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে মিনি আয়রন ভোল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ভোল্টটি উদ্ধার করে থানায় যায় নীলফামারী থানার পুলিশ সদস্যরা।
এরআগে সোমবার মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাটের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে।
ডাচ বাংলা ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, উদ্ধার হওয়া ভোল্টটি আমাদের। গেল রাতে দুর্বৃত্তরা এটিএমে প্রবেশ করে ভেঙ্গে নিয়ে যায়।
তবে ওই ভোল্টে কোন টাকা থাকে না। শুধু এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজ পত্র ছিলো সেখানে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভোল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোন টাকা ছিলো না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃৃপক্ষ। দুটি ডেভিট কার্ড ছিলো। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ