• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |

নীলফামারীর ৪টি সংসদীয় আসনে ৩৩ জনের মনোনয়ন দাখিল

সিসি নিউজ।। জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আজ সোমবার জেলা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তরে এসব মনোনয়ন জমা পড়ে। এদের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১০ জন, নীলফামারী-২ (সদর) আসনে ৭জন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ৪জন এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১২ জন রয়েছেন।
প্রার্থীরা হলেন, নীলফামারী-১ আসনে (১০ জন) মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মেজর (অব.) তছলিম উদ্দিন- জাতীয় পার্টি, সিরাজুল ইসলাম- বিএনএফ, আব্দুল জলিল- ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ সাদ্দাম হোসেন- খেলাফত মজলিশ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার- জামায়াতে ইসলামী, মো. রফিকুল ইসলাম- বাসদ (মাকর্সবাদী), মো. মখদুম আজম মাশরাফি-জেপি, জেবেল রহমান গানি- ন্যাপ ও রফিকুল ইসলাম- স্বতন্ত্র।
নীলফামারী-২ আসনে (০৭ জন) শাহরিন ইসলাম – বিএনপি, আল ফারুক আব্দুল লতীফ- জামায়াতে ইসলামী, আবুল হাসনাত মো. সাইফুল্লাহ- বিএনপি, হাসিবুল ইসলাম- ইসলামী আন্দোলন বাংলাদেশ, মিনহাজুল ইসলাম মিনহাজ- স্বতন্ত্র, সারোয়ারুল আলম বাবু- খেলাফত মজলিস ও সিরাজুল ইসলাম- বিএনএফ।
নীলফামারী-৩ আসনে (০৪ জন) আলহাজ্ব সৈয়দ আলী- বিএনপি, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী- জামায়াতে ইসলামী, আমজাদ হোসেন সরকার- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মো রোহান চৌধুরী- জাতীয় পার্টি।
নীলফামারী-৪ আসনে (১২ জন) আব্দুল গফুর সরকার- বিএনপি, আব্দুল মুনতাকিম- জামায়াতে ইসলামী, সিদ্দিকুল আলম- জাতীয় পাটি, জয়নাল আবেদীন- জাতীয় পার্টি, মির্জা মোঃ শওকত আকবর (রওশন)- বাংলাদেশ জাতীয় পাটি, রিয়াদ আরফান সরকার- স্বতন্ত্র, এসএম মামুনুর রশিদ- স্বতন্ত্র, শাহরিয়ার ফেরদৌস- স্বতন্ত্র, জোবাইদুর রহমান হীরা- স্বতন্ত্র, শহিদুল ইসলাম- ইসলামী আন্দোলন বাংলাদেশ, নুর মোহাম্মদ-এলডিপি ও মাইদুল ইসলাম- বাসদ (মার্কসবাদী)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ