• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের যৌথ অভিযানে ওই দুই জনকে ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) ও তাঁর ছেলে সজিব (২২)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

প্রেস বিজ্ঞপ্তিতে বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে বসবাসরত তার বোন দেলোয়ারা ওরফে দুলালী বেগমকে (৬০) কে বা কারা গলা কেটে হত্যা করে। পরের দিন এ ঘটনায় নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকান্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিল। আসামিদের গ্রেফতারে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বৃদ্ধাকে গলা কেটে হত্যা মামলার তারা প্রধান সন্দেহভাজন ব্যক্তি। গ্রেফতাররা পিতা-পুত্র। বৃহস্পতিবার তাদের কিশোরগঞ্জ থানায় আনা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ