• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নবাবগঞ্জে খামারে ঘোড়া জবাই করার ঘটনায় তিনজনের কারাদণ্ড

সিসি নিউজ।। দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে জবাই করা ঘোড়াগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার ত্রিশ হাজার এলাকার মো. আব্দুল্লাহ, কিশোরগঞ্জের শ্রমিক রবিউল ইসলাম এবং রংপুর সদর উপজেলার পিকআপচালক মো. রুবেল ইসলাম।

অভিযানের সময় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে স্থানীয় কিছু লোক পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে পুলিশ ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে ছয়টি ঘোড়া জবাই করা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আটক তিনজন দোষ স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারায় তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকছেদুল মোমিনসহ পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ