• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

নীলফামারীতে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে আন্তজার্তিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে আয়োজন করে এসব কর্মসূচির।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নিয়াজ ভুইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ