• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আদিতমারীতে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

Lalmonirhatলালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সজিব(১৮) নামে এক কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মশিউর রহমান নয়ন(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার(২১মার্চ) দিবাগত রাতে আদিতমারী মেডিকেল মোড় থেকে থানা পুলিশ হামলাকারী নয়নকে গ্রেফতার করে।

গ্রেফতার মশিউর রহমান নয়ন আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

আহত ছাত্র একেএম শামছুদ্দিন সজিব উপজেলার দক্ষিন বালাপাড়া গ্রামের মাদরাসার সুপার মিজানুর রহমানের ছেলে ও মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কলেজ ছাত্র সজিব সোমবার(২১মার্চ) দুপুরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে কলেজ ক্যাম্পাসের ভিতরের চলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বখাটে যুবক নয়ন ও তার ভাই মাহাবুবুর রহমান মনিসহ ১০/১২জনের একটি সন্ত্রাসী দল লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিত ভাবে সজিবকে মারপিট করে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসী চক্রটি।

এ সময় বিষয়টি বুঝতে পেয়ে সজিবের বন্ধুরা ছুটে এলে সন্ত্রসীরা তার পকেটের মোবাইলসহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে বন্ধুরা তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আহত সজিবের মামা খোরশেদ আলম সাগর বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মামলাটি আমলে নিয়ে মুল হোতা নয়নকে রাতেই গ্রেফতার করে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুস সালাম শেখ জানান, কলেজ ছাত্র সজিব গলায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়েছে। আশংকামুক্ত হলেও সেড়ে উঠতে কিছুটা সময় লাগবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ