• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ-ভারত ম্যাচের নাটকীয় শেষ ওভার (ভিডিও)

bangaldeshখেলাধুলা ডেস্ক: এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে অবিশ্বাস্যভাবে এক রানে হেরে গেছে বাংলাদেশ। শেষ তিন বলে বাংলাদেশের প্রয়োজন ছিল দুই রান। জয়ের এতো কাছে এসে, এতো সম্ভাবনা তৈরি করেও হারতে হলো বাংলাদেশকে!

এ হার যেন মেনে নেয়ার মতো নয়। এ যেন পুরোপুরে এক দুঃস্বপ্ন। নিশ্চিত জয়ের ম্যাচ এভাবে হেরে যেতে হলো! ভারতের করা ১৪৬ রানের জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় বাংলাদেশ।

শেষ ওভারে প্রয়োজন ১১ রান। মুশফিকুর রহিম পরপর দুটি বাউন্ডারি মেরে জয়টাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন। কিন্তু দুটি সিঙ্গেল না নিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন মুশফিক এবং মাহমুদুল্লাহর মতো সিনিয়র ব্যাটসমানরা। এই দুটি আউটই হারিয়ে দেয় বাংলাদেশকে।

শেষ ৩ বলে প্রয়োজন ২ রান। চতুর্থ বলে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। ২ বলে প্রয়োজন ২ রান। ৫ম বলে ইজি বল ছক্কা মারতে গেলেন মাহমুদুল্লাহ। কিন্তু এবারো ক্যাচ। আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

শেষ বলে প্রয়োজন ২ রান। শুভাগত হোমের মতো ব্যাটসম্যান। ব্যাটেই বল লাগাতে পারলেন না। দৌড়েছিলেন রানের জন্য। তাও পারলেন না। রানআউট হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে উপযুক্ত জবাবটা দিতে পারলো না টাইগাররা।

শেষ ওভারের ভিডিও দেখুন কীভাবে হেরে যায় টাইগাররা।

https://youtu.be/TrG5VJD9e-M


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ