• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধোনিদের নয়, জরিমানা হলো মাশরাফিদের

121212খেলাধুলা ডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’ এর কারণে মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি শুক্রবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

সেদিনের খেলায় বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের আগে ধোনি বোলার হার্দিক পান্ডেয়ার সাথে অনেকক্ষণ যাবৎ আলোচনা করেন। এরপর প্রথম ৩ বলে বাংলাদেশ ৯ রান নিয়ে নিলে আবারো আলোচনা শুরু করেন তারা। এবার ধোনির সাথে যোগ দেন কোহলি-নেহরারাও। শেষ ৬ টি বল করতে ভারত প্রায় ১৫-২০ মিনিট সময় নিলেও ভারতের দলপতি ধোনি বা অন্য কোনো খেলোয়াড়ের জরিমানা করা হয়নি।

আইসিসি জানায়, টিম ইন্ডিয়ার বিপক্ষে সে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাতে টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন।

শুধু ম্যাশকেই নয় ম্যাচ রেফারি এ ঘটনার দায় দিয়ে টাইগারদের অন্য সদস্যদেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন।

আইসিসির নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককে ২.৫.১ আর্টিকেলের ধারায় ২০ শতাংশ জরিমানার বিধান রাখা আছে। তবে, টাইগারদের দলপতি মাশরাফি যদি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন, তাহলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়বে না। আইসিসি এটিও নিশ্চিত করেছে, বাংলাদেশ অধিনায়ক দোষ স্বীকার করে নিয়েছেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্টে মাশরাফি যদি এমন ঘটনায় আবারো ফেঁসে যান তাহলে শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তিনি।

অন্যদিকে, ধোনি-বুমরাহরা মিনিটের পর মিনিট আলোচনা করে সময় নষ্ট করলেও পার পেয়ে যাচ্ছেন আইসিসির বদান্যতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ