• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে আ.লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বহিস্কারচাঁদপুর: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার ও দলীয় পদ বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, শাহ মাহমুদপুর ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার শহিদুল আলম, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ ও মানিক পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বেপারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক চোকদার ও আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান মুজিব কাজী।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মন্টু পেদা, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা চোকদার।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী জানান, আগামী ৩১ মার্চ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা পষিদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে ১৯ মার্চ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ