• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়

আর্জেন্টিনাখেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারল না বলিভিয়া। দেশের হয়ে মেসির অর্ধশত গোলের সাথে গাব্রিয়েল মেরকাদোর গোলে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার করদোবায় বিশ্বকাপের বাছাইয়ে মাঠে নামে দু`দল।ম্যাচের শুরুতেই আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ২০ মিনিটে তরুণ মেরকাদোর গোলে এগিয়ে যায় জেরার্দো মার্তিনোর দল। মেসি ফ্রি-কিক পেয়ে সঙ্গে সঙ্গেই বল বাড়ান হিগুয়াইনকে। যদিও নাপোলির এই ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হয়। ফিরতি বল পেয়ে হিগুয়াইন বল বাড়ান ফাঁকায় দাড়িয়ে থাকা মেরকাদোকে। সেখানে কোন বাধার মুখে পড়তে হয়নি তাকে। অরক্ষিত জালে গোল করেন এই ডিফেন্ডার।

ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গোলরক্ষক লাম্পে ঠিক দিকেই ঝাপিয়েছিলেন, কিন্তু জোরাল শট রুখতে পারেননি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসি-হিগুয়েনরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বারিয়ে দেয় আর্জেন্টিনা। তবে মেসি-হিগুয়েনরা গোলের সহজ কিছু সুযোগ নস্ট করলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক আর্জেন্টিনাকে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ নিয়ে টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৫ ম্যাচে ১১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ