ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন।
হাসপাতালে মওদুদ আহমদের সঙ্গে আছেন মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, মওদুদ আহমদ বুকে ব্যথা অনুভব করছিলেন। সঙ্গে ঠান্ডার সমস্যাও আছে। হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।