• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অপহরণের পর ধর্ষণের শিকার কিশোরী

ধর্ষণঢাকা: খিলগাঁও থেকে অপহরণ করে উত্তরায় একটি বাসায় দুদিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক মাছ বিক্রেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কিশোরীকে উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
কিশোরীর পরিবার অভিযোগ করেছে, ওই মাছ বিক্রেতা ঘটনাটি কাউকে না জানাতে কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্ষণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কিশোরীর মা বলেন, ওই মাছ বিক্রেতা তাঁর পাশের কক্ষে থাকতেন। গত বুধবার বাসার সামনে থেকে তিনি কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে মাছ বিক্রেতার স্ত্রী তাঁকে মেয়েটির সন্ধান দেন। গতকাল তিনি নিজে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, তারা ধর্ষণের শিকার কিশোরীর বাসায় গিয়ে তার সঙ্গে ও তার মায়ের সঙ্গে কথা বলেছে। পরে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ