• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান তামিম

তামিমখেলাধুলা ডেস্ক: সুপার টেনে টানা চার ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে দলীয় সাফল্য না পেলেও টাইগারদের ব্যক্তিগত সাফল্য উল্লেখ করার মত। এবারের আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান।

টুর্নামেন্টে ৬ ইনিংস ব্যাট করে সর্বোচ্চ ২৯৫ রান করেছেন তিনি। বাছাই পর্বে ওমানের বিপক্ষে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেটা আবার বিশ্বকাপে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন তামিম। তবে সুপার টেনে তেমন বিধ্বংসী রূপে দেখা যায়নি তাকে। তিন ম্যাচে ৬২ রান করেন বাংলাদেশ দলের এ ওপেনার।

তামিমের পরেই রয়েছেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলি। ৫ ইনিংস ব্যাটিং করে তার সংগ্রহ ২৭৩ রান। এর মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। তিন নম্বরে রয়েছেন ইংলিশ তারকা জো রুট। ৬ ইনিংসে তার সংগ্রহ ২৪৯ রান।

তামিম ছাড়া বাংলাদেশের সাব্বির রহমান সেরা দশে রয়েছেন। ৭ ইনিংসে ১৪৭ রান করে নবম অবস্থানে রয়েছেন তিনি। এছাড়া ১২৯ রান করে ১৪তম অবস্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ