• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুস্তাফিজের প্রশংসায় টম মুডি

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নামার সময় বুক ধুরু ধুরু করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মত আইপিএলে সানরাইজের হয়ে মাঠে নামবেন কাটার মাস্টার।

তবে মাঠে নামার আগেই মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি। বাংলাদেশের তরুণ পেসারকে বিশ্বমানের বোলার হিসেবে আখ্যায়িত করে  অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে মুস্তাফিজুরের সঙ্গে আমার দেখা হয়েছিল। ও ভালো একজন তরুণ ক্রিকেটার। ওর উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। ও সুযোগটি লুফে নিতে এবং আরো ভালো কিছু শিখতে অপেক্ষা করছে।’

এদিকে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মত অনুশীলন করেছেন মুস্তাফিজ। দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুস্তাফিজের হাতে তুলে দেয়া সানরাইজার্স  হায়দারাবাদের নতুন জার্সি। ৯০ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন মুস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ