• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এরশাদের বিয়ের খবর সত্যি নয়

সিসিসিসি ডেস্ক: কয়েকদিন ধরে কিছু ছবি নিয়ে ফেসবুকে বেশ আলোচনা চলছে। ছবিগুলোতে দেখা যায়, একজন নারীর পাশে বসে মোনাজাত করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ছবিগুলো শেয়ার করে অনেকে দাবি করছেন এরশাদ আবার বিয়ে করেছেন। ওই নারীর সঙ্গে এরশাদের অন্তত আটটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এতে মোনাজাত ছাড়াও খাবার টেবিলে, বাসার সিঁড়িতে, গণমাধ্যমের সামনেও এরশাদের পাশে দেখা যায় ওই নারীকে।

সিসিতবে ছবি ছড়িয়ে এরশাদ বিয়ে করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য বলে মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

তিনি বলেন, ‘প্রথম কথা, এ ধরনের ছবি নিয়ে মন্তব্য করার রুচি নেই। এটি মিলাদের ছবি। এ রকম অনেক ছবি রয়েছে।’

সুনীল শুভ রায় বলেন, ‘ফেসবুকে এ রকম বহু বিষয়ে আলোচনা হয়। কে, কারা, কীভাবে মন্তব্য করবে সেটা তাদের ব্যাপার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ