সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) ইসলাম মটরস্ এর কর্মচারী মোরসালিন (৩২) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত মোরসালিন সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার আব্দুস সাত্তারের পুত্র। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় শোরুমের পাশে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র মতে, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অগ্নিদগ্ধ মোরসালিনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ওই সূত্র মতে, অগ্নিদগ্ধ মোরসালিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।