• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বদরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির ইউনিয়ন সমাবেশ

DSবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ”শান্তি শৃংখলা নিরাপত্তার সর্বত্রে আমরা” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত  হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ও ভি ডি পি কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন আনসার ভি ডি পি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক রুহুল আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলজার হোসেন। আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি প্রশিক্ষিকা রিতা রায় এবং ইউনিয়ন দলপতি শাহাবুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ