• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফিঞ্চ ঝড়ে জিতল গুজরাট

0051460400948খেলাধুলা ডেস্ক : আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সোমবার মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব ও নতুন দল গুজরাট লায়ন্স।

মোহালিতে টস জিতে প্রথমে কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাট করতে আমন্ত্রণ জানান গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ফিঞ্চের ঝড়ো ইনিংসে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।

গুজরাটের ইনিংসে ব্যাট হাতে ৪৭ বলে ৭৪ রান করেন অ্যারোন ফিঞ্চ। তার ইনিংসে ১২টি চারের মার থাকলেও কোনো ছক্কার মার ছিল না। এ ছাড়া দিনেশ কার্তিক ২৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলের জয় সহজ করে দেন। ২০ রান করেন অধিনায়ক সুরেশ রায়না।

বল হাতে পাঞ্জাবের সন্দীপ শর্মা, মিশেল জনসন, মার্কাস স্টয়েনিস ও প্রদীপ সাহু ১টি করে উইকেট নেন।

এর আগে পাঞ্জাবের ১৬১ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন মুরালি বিজয়। ৩৮ রান আসে মানান ভোহরার ব্যাট থেকে। ৩৩ রান করেন মার্কাস স্টয়েনিস। বল হাতে গুজরাট লায়ন্সের ডোয়াইন ব্রাভো ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। এ ছাড়া ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচসেরা নির্বাচিত হন গুজরাট লায়ন্সের অ্যারোন ফিঞ্চ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ