• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চার্জারের ব্যাটারি থেকে ২৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

11সিসি নিউজ: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর চার্জার লাইটের ব্যাটারি ভেঙে এর ভেতর থেকে ২৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। শনিবার দুপুরে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, গিয়াসউদ্দিন নামে ওই যাত্রী দুপুরে কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হলে তার কাছে থাকা চার্জার লাইটটি তল্লাশি করা হয়। চার্জারের ব্যাটারির ভেতর থেকে ৫৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১৫টি ছোট স্বর্ণের বার ও ৮০ গ্রাম স্বর্ণালংকার।

গিয়াসউদ্দিনের বাড়ি ময়মনসিংহের মলপাড়ায়। এ ঘটনায় গিয়াসউদ্দিনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ