চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে শিল্পী আব্বাস উদ্দীন পাঠাগারের উদ্যোগে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব। উপজেলার রমনা বাজার এলাকায় প্রতিষ্ঠিত পাঠাগারের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ভাওয়াইয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ১ম দিন শিল্পী আব্বাস উদ্দিন আহম্মেদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী, ২য় দিনে আব্বাস উদ্দীনের দৌহিত্র ড. নাশিদ কামাল ও ৩য় দিন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য উপস্থিত থাকবেন। এছাড়াও ধারাবাহিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা তাজ, বিশিষ্ট ভাওয়াইয়া গবেষক জেসমিন বুলি, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কলামিষ্ট ও বেরোবি সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, কবি ও শিশু সাহিত্যিক রহীম শাহ্, কবি ও সাহিত্যিক লিলি হক, খ্যাতিমান সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম, গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আব্দুস সাত্তার খান, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী, চিলমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আশেক আকা, প্রধান শিক্ষক আশিক ইকবাল লেলিন, আপন উদ্যোগ সংস্থার পরিচালক সোহরাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, গণিত ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য উৎসব মেলায় কবি সাহিত্যিক সাংবাদিক এম উমর ফারুকের লেখা বইও পাওয়া যাচ্ছে।