• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় গৃহায়ন নীতিমালা অনুমোদন

সংসদঢাকা: দেশের সব নাগরিকের জন্য আবাসন নিশ্চিত করতে চায় সরকার। এজন্য ‘জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশের সকল নাগরিকের আবাসন সুবিধা, টেকসই মানব বসতির উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত এবং ধর্মীয় অনুশাসন, বনজ প্রাকৃতিক সম্পদের ব্যবহার, গৃহায়ন প্রকল্পকে গুরুত্ব দিয়ে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ব্রাজিলে পরিবেশ বিষয়ক সম্মেলনে এ ধরনের একটি পলিসি করার বিষয় উঠে আসে। ১৯৯৩ সালে এ নীতিমালার সংশোধন করা হয়, তারপর ১৯৯৯ সালে আইনটির আরো সংশোধন করা হয়। সবশেষে জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬ প্রণয়ন করা হয়।

সচিব জানান, গৃহায়নে সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেয়া, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করা, বৃষ্টির পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জোনিং পরিকল্পনাসহ অন্যান্য বিষয়গুলোকে চিহ্নিত করার কথা বলা হয়েছে এ নীতিমালায়।

শফিউল আলম বলেন, গ্রামীণ এলাকায় সরকারি খাসজমি, পতিত জমি নিয়ে একটি ভূমি ব্যাংক করবে সরকার। নীতিমালায় সেটি বলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ