• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোথায় পেলেন এই ছেলেকে?

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: প্রতিদিন যেভাবে বল হাতে নতুন নতুন রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় আসীন করছেন তাতে মুস্তাফিজুর রহমানের প্রশংসায় সরব ক্রিকেট বিশ্ব। সেটা এতদিন ছিল ক্রিকেটপ্রেমী, তার দল বা তার বাইরে আইপিএলের অন্যান্য দলের মধ্যে।

কিন্তু এবার আইসিসির সভায় আলোচনার কেন্দ্রে উঠেছে এসেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম। সেই সভায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান পাপন।

তার কাছেই মুস্তাফিজুর সম্পর্কে জানতে চান অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান। তিনি প্রশ্ন করেন, কোথা থেকে পেলেন এই ছেলেকে?

দেশে ফিরে এ প্রসঙ্গে বিসিবি প্রধান পাপন বলেন, এখন ক্রিকেট নিয়ে কথা হলেই মুস্তাফিজের নাম আসে। আইসিসি মিটিংয়েও তাই হয়েছে। ওরাও মুস্তাফিজুরকে দেখে অবাক। তাই মুস্তাফিজ আজ আমাদের দেশের বড় সম্পদ, ওকে নিয়ে সারা পৃথিবী এখন কথা বলছে।

সামনে অনেক অফার। অনেক বড় বড় ডাক রয়েছে মুস্তাফিজুরের। কিন্তু এত বেশি ক্রিকেট খেলে দেশের সম্পদকে নষ্ট হতে দিতে চায় না বোর্ড। তবুও যদি তাকে অনুমতি দেয়া হয় তাহলে বিসিবির শর্ত মেনেই খেলতে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ