• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ

রওশনরংপুর: এখন থেকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চত্বরে উপজেলা জাপা আয়োজিত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এক ঘোষণায় রওশনকে এই দায়িত্ব দেন।

জনসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে হাত তুলে পরিচয় করিয়ে দিয়ে বলেন রাঙ্গা আমার ভাগ্নে। আর দলে কোনো বিভেদ নেই। সব এক হয়ে গেছে। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।

জাপা চেয়ারম্যান বলেন, সংসদের বিরোধিদলীয় নেতা রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে। এতে কারো কোনো আপত্তি নেই। এছাড়া আমার মৃত্যুর পর দলের দায়িত্ব পালন করবেন রওশন। সবাই তাকে সহযোগিতা করবে।

এরশাদ বলেন, দলের মধ্যে কিছুটা বিভেদ ছিল। এখন থেকে তা আর নেই। জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই এক। আমরা এক হয়ে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাব।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা আমার ভাগ্নে। আমাদের মামা-ভাগ্নের সম্পর্ক কখনই নষ্ট হবে না, চিরদিন অম্লান থাকবে। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে আমাদের প্রার্থীরা ভালো করতে পারে সে ব্যাপারে দলের নেতাকর্মীদের এখন থেকেই কাজ করতে হবে।

উপজেলা সভাপতি শাসসুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,  উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ