• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বগুড়ায় পিকনিকের টাকা নিয়ে যুবক খুন

খুনবগুড়া : সারিয়াকান্দিতে পিকনিকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে রুমানের মৃত্যু হয়।

নিহত রুমান নারচী ইউনিয়নের গণিকপাড়া গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে এবং সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রির (পাস) ছাত্র।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিজয়ী সদস্য প্রার্থীরা গ্রামে তাদের কর্মীদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেন। সেই টাকায় পিকনিক হওয়ার পরে নিহত রুমান ও শাকিনের কাছে অন্য বন্ধু হিসাব চান।

এ নিয়ে ২৩ এপ্রিল রাত ১০টার দিকে পিকনিকের ওই টাকার হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রুমান ও শাকিনকে ছুরিকাঘাত করেন বন্ধুরা। গুরুতর আহত দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুমানের অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে রুমান মারা যান।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ