• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘গুম-খুন পুরোটাতেই সরকারের ইশারা’

গয়েশ্বরঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সারা দেশে গুম-খুন যা হচ্ছে তার পুরোটাতেই সরকারের ইশারা রয়েছে বলে জনগণ মনে করে। সরকারের ইশারার বাইরে গুম-খুন হয় না।’
বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি এবং ঝিনাইদহ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
গয়েশ্বর বলেন, ‘গুম-খুনের সাথে নাকী বিএনপি-জামায়াত জড়িত। তাহলে পুলিশ বাহিনী কী করছে? সরকারের এসব চাপাবাজির অর্থ জনগণ ভালভাবেই বুঝে।’
সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেয়া যায় না। আপনারা আরো সুসংগঠিত হন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ