• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবলের স্বার্থে এগিয়ে আসুন: সালাউদ্দিন

111খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগে ‘বাঁচাও ফুটবল’ ব্যানারে কাজী সালাউদ্দিনের প্রতিপক্ষের বক্তব্য ছিল ‘বাংলাদেশের ফুটবল শেষ হয়ে গেছে। এখনো একে বাঁচিয়ে তোলা সম্ভব।’

কিন্তু সে সময় তাদের ভাষা ছিলো  ‘ফুটবলকে বাঁচাতে হলে কাজী সালাউদ্দিন গংদের কাছ থেকে একে উদ্ধার করতে হবে।’

শুধু তাই নয়, কাজী সালাউদ্দিন কমিটির নামে ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ছাড়াও প্রতিপক্ষের নামে নানা ধরনের অপপ্রচার করেছিলো ‘বাঁচাও ফুটবল’ পরিষদ।

কিন্তু এতকিছুর পরও সালাউদ্দিনের সিংহাসন টলাতে পারলো না । বিপুল ব্যবধানে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষদের প্রতি কোনরুপ বিষোদগার করলেন না।

নির্বাচনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন প্রতিপক্ষকে সভ্য হওয়ার আহ্বান জানিয়ে বললেন, ‘মাই মেসেজ ইজ ভেরি সিম্পল। আমি, আপনি সবাইকেই সভ্য হতে হবে। আমরা একটা সভ্য জাতি। আমিও যেন নিজেকে সভ্য রাখতে পারি, আপনিও সভ্য থাকেন। এটা আমি খুব বিনয়ের সাথে সবাইকে বলছি-একজন আরেকজনের শত্রু না হয়ে যদি ফুটবলের স্বার্থে এগিয়ে আসেন অবশ্যই আমি তাকে সম্মান জানাবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ