• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

চতুর্থ ধাপে ৭০৩ ইউপিতে ভোট গ্রহণ চলছে

Dinajpur-Picসিসি নিউজ: চতুর্থ ধাপের ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। বরাবরের মতোই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ৪৭ জেলার ৮৮ উপজেলার সাত শতাধিক নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ইসি সচিব মো. সিরাজুল বলেন, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিমরা টহলে রয়েছেন।

চতুর্থ ধাপের ভোট তথ্য:

১. ভোট ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে।

২. ভোটার ১ কোটি ১০ লাখের বেশি।

৩. ছয় হাজার ৭২৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা হবে ভোট চলবে।

৪. চেয়ারম্যান পদে ৩,২৪৫ জন, সাধারণ সদস্য পদে ২৪,১৮৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৭,১৫৯ জন প্রার্থী।

৫. চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৫ জন, সাধারণ সদস্য পদে ২২৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৬. এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত থাকবেন ভোটের দায়িত্বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ