• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসিতে থাকলে ত্বকের যেসব ক্ষতি হয়

fulলাইফস্টাইল ডেস্ক: সুন্দর করে সেজেগুজে অফিসে যাওয়ার জন্য বের হলেন। কিন্তু এই গরমে বাইরে তীব্র রোদ। গরমে ঘেমে অস্থির হয়ে অফিসে গিয়েই এসি চালান। এতে শরীরে ক্লান্তি দূর হয় ঠিকই কিন্তু এসির শীতলতা ও শুষ্কতায় ত্বকের বারোটা বাজে।
এসিতে থাকলে এমনিতেই শরীরের পানির অভাব দেখা দেয়। যে ঘরে এসি থাকে সে ঘরের বাতাস খানিকটা মরু অঞ্চলের বাতাসের মতোই শুষ্ক। সে বাতাস ত্বকে যে আর্দ্রতা থাকে তাও বের করে দেয়। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও খসখসে। এভাবে দিনের পর দিন থাকলে ত্বকের সমস্যা হতে পারে। অল্প বয়সে ত্বক কুচকে বয়সের ছাপ পড়ে যেতে পারে।
তবে কিছু ঘরোয়া টিপস মেনে চললেই এই গরমে এসি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এতে এসিতেও ত্বক থাকবে সতেজ-
১. সাবানের পরিবর্তে ক্লিনজিং মিল্ক বা জেল দিয়ে মুখ পরিষ্কার করুন। কারণ, সাবান ত্বককে শুষ্ক করে।
২. মাসে একদিন ফেসিয়াল করুন।
৩. ত্বক মসৃণ, টানটান এবং উজ্জ্বল রাখার জন্য টোনিং করুন। তুলোয় গোলাপ জল দিয়ে মুখ মুছে নিতে পারেন।
৪. নিয়মিত মুখে ও গলায় ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম লাগতে পারেন। এতে ত্বক শুষ্ক হবে না।
৫. এসিতে থাকলে দু’ঘণ্টা অন্তর অবশ্যই ময়শ্চারাইজার লাগান। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৬. মুখের ত্বকে কমলালেবুর রস লাগান। এতে, ত্বক নরম ও মসৃণ হয়। সারারাত এসি চালিয়ে না ঘুমিয়ে ফ্যান চালান। ঘুমানোর আগে ২০ মিনিট এসি চালিয়ে রুম ঠাণ্ডা করে নিন। এরপর ফ্যান চালিয়ে শুয়ে পড়ুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ