• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোহলির সেঞ্চুরিতে ভেসে গেল ধোনির পুনে

20খেলাধুলা ডেস্ক : চলতি আইপিএলে এর আগেও একবার সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। দ্বিতীয়বারের মতো আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে সেঞ্চুরি করে প্রমান করলেন কেন তিনি আইপিএলের সবচেয়ে দামী তারকা। শনিবার চিন্নয়স্বামী স্টেডিয়ামে দলীয় অধিনায়ক কোহলির সেই সেঞ্চুরিতে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বেঙ্গালুরু।

প্রতিপক্ষের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান সংগ্রহ করে পুনে। জবাবে কোহলির অসাধারণ এক সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে মাত্র ৩ উইকেট খুঁইয়ে জয়ের বন্দরে পৌছে যায় বেঙ্গালুরু।

জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে বড় তারকা ক্রিস গেইলকে ছাড়াই ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। গেইল না থাকলেও দলের হয়ে শুরুতেই দারুণ ছন্দে দেখা গেছে কোহলিকে। শেষপর্যন্ত অপরাজিত থেকে ৫৮ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৮ রান করেন ভারতের এই টেস্ট অধিনায়ক। কোহলির সঙ্গে ওপেনিংয়ে নামা লুকেশ রাহুল ৩৫ বলে ৩৮ রান করেছেন। আর ১৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় শেন ওয়াটসন করেন ৩৬ রান ।

পুনের হয়ে দুটি উইটে পান অ্যাডাম জাম্পা। অপর উইকেটটি নেন আরপি সিং। এর আগে ব্যাট করতে নামা পুনের ওপেনার আজিঙ্কায় রাহানে ও ওয়ানডাউনে নামা সৌরভ তিওয়ারি দলকে বড় স্কোর এনে দেন। ৪৮ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৭৪ রান করেন রাহানে। ৩৯ বলে ৯টি চারে ৫২ রান করেন তিওয়ারি।

বল হাতে বেঙ্গালুরুর হয়ে ওয়াটসন ৩টি উইকেট নেন। তাছাড়া যুবেন্দ্র চাহাল এবং ক্রিস জর্ডান একটি করে উইকেট পান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ