• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতার চেক হস্তান্তর

সরকারী লোগোসিসি নিউজ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া বিলের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের গত এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি এবং গত বছরে জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া বিলের ২৪টি চেকসহ সর্বমোট ৩৬টি চেক হিসাব পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, আগামী ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে গত এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ এবং গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া উত্তোলন করতে পারবেন।

এছাড়া গত মার্চ মাসের বেতন-ভাতার এমপিও কপি অথবা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সব প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সব প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ